রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

একই অনুষ্ঠানে হোমায়রা, দিঠি ও পুতুল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী বশির আহমেদের কন্যা সঙ্গীতশিল্পী হোমায়রা বশির, উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে গায়িকা দিঠি আনোয়ার ও প্রজন্মের সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা পুতুল একই অনুষ্ঠানে অংশ নিয়ে আড্ডায় মেতে উঠেছিলেন। পূণম প্রিয়মের উপস্থাপনায় তারা তিনজন এবারই প্রথম একই অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছেন। সোমবার ‘রূপান্তর’ অনুষ্ঠানের তাদের পর্বটির রেকর্ডিং–এর কাজ সম্পন্ন হয়েছে।
হোময়রা বশির বলেন, এই অনুষ্ঠানে এর আগেও আমি অংশ নিয়েছিলাম। যদি ভুল না হয়ে থাকে তাহলে এবারই প্রথম আমি দিঠি ও পুতুল একসঙ্গে এই অনুষ্ঠানে অংশ নিয়েছি। রূপান্তর অনুষ্ঠানে সাধারণত আমরা নিজেদের কথাই বলি। বর্তমানের কথা, অতীতের কথা আর ভবিষ্যতের পরিকল্পনার কথাই উঠে আসে। গল্প আড্ডায় বেশ জমে উঠে অনুষ্ঠানটি। যেহেতু অনুষ্ঠানে প্রিয় দিঠি ও পুতুলও ছিল। তাই অনেক বেশি প্রাণবন্ত আড্ডা হয়েছে। আমার বিশ্বাস এই পর্বটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।
দিঠি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এই অনুষ্ঠানটি নিয়মিত করে আসছেন।অনুষ্ঠানকে ঘিরে তার শ্রম, ধৈর্য আমাকে মুগ্ধ করে। পূণম আপা ভীষণ প্রাণবন্ত একজন মানুষ। যে কারণে তিনি যখনই এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ডাক দেন চেষ্টা করি অংশ নিতে।
পুতুল বলেন, এবারের আয়োজনে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ছোট আমি। সবাই আমাকে ভীষণ স্নেহ করেন। আমিও সবাইকে ভীষণ শ্রদ্ধা করি ভালোবাসি। দু’জনকে নিয়ে আমরা গর্বিত, এই দেশ গর্বিত। তাদের অবদানেই বাংলাদেশের সঙ্গীতাঙ্গন সমৃদ্ধ হয়েছে। তাদের অবদানের কথাও নানানভাবে আমাদের চলার পথে স্মরণ করতে হবে। আশা করছি অনুষ্ঠানটি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...