বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

৮০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে স্পেশাল টাস্কফোর্সের অভিযান

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে স্পেশাল টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে ৮০ হাজার টাকা টাকা জরিমানা করা হয় কয়েকজন ব্যবসায়ীদের।

 সোমবার (২১ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে বিবিরহাট বাজারে পরিচালিত এ অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শণ না করা, পণ্যের পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রি করারসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৬ টি প্রতিষ্ঠানের মালিককে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শণ না করা এবং পণ্যের পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে সবজি ও কাচাঁমালের আড়তদার হক ভাণ্ডারী বাণিজ্যালয় ও বারো আউলিয়া বাণিজ্যালয়ের মালিকদেরকে ৪০ হাজার জরিমানা করা হয়।

এছাড়া ডিমের মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শণ না করা এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রি করার জন্য ডিমের উৎপাদক ও পাইকারি ব্যবসায়ী সরকার আজমীর পোল্ট্রি কমপ্লেক্সের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্পেশাল টাস্কফোর্স অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা এবং বিভিন্ন সার্বিক সহায়তা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি), ফটিকছড়ি মো: মেজবাহ উদ্দিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু হেনা, ভেটেরিনারি সার্জন জাহাঙ্গীর মাহমুদ রাকিবসহ ছাত্র প্রতিনিধি এবং ফটিকছড়ি থানা পুলিশের একটি চোকস দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...