রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র বাহিনী বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এই আক্রমণ চালায়।

জানা যায়, স্থানীয় যুবলীগ সন্ত্রাসী মাফিয়া হানিফের গ্যাং এ সময় দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। ছাত্ররা এ সংবাদ পেয়ে ভোরে প্রতিবাদ মিছিল নিয়ে জিরো পয়েন্ট থেকে রেলক্রসিং এলাকায় গেলে সেখানেও তারা হামলা চালায়, তবে ছাত্রদের প্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা।

পরে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা স্থানীয় মসজিদের মাইকে আন্দোলনরতদের বিরুদ্ধে সন্ত্রাসী অপবাদ দিয়ে স্থানীয়দেরকে প্রতিরোধের ডাক দিলে হানিফের অন্যান্য টোকাই বাহিনী বন্দুক, শর্টগান ও ককটেল সহযোগে আক্রমণ চালিয়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। এতে একজন ছাত্র গুরুতর আহত হয়।

এ সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ নীরব ও প্রহসনমূলক আচরণ করে। হাটহাজারী থানা থেকে মাত্র তিনজন পুলিশ পাঠায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, এভাবে আর কত চলবে? আমরা সন্ত্রাসী মাফিয়া লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থান করলাম কি মার খাওয়ার জন্য?? পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হামলার ঘটনায় কেন নিরাপত্তা দিতে পারলো না? হাটহাজারী পুলিশ ৫০জন সন্ত্রাসীকে মোকাবেলায় কেন মাত্র ৩ জন পুলিশ সদস্য কেন পাঠালো?

ছাত্রদের আর কত রক্ত গেলে এ রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করবে? শহীদ হৃদয় তরুয়া, ফরহাদরা কি এমন দেশ এবং ক্যাম্পাস দেখতে জীবন দিয়েছিলো?

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ বলেন, আমাদের সাথে স্থানীয়দের কথা হয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি এসে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসবে। প্রতিনিধিদের সাথে কথা বলার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...