রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা: একজন গ্রেপ্তার 

বশির আল মামুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. সেকান্দর (৬০)।
তিনি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম লাল বুইজ্জ্যা কলোনির বাসিন্দা হলেও বাড়ি কক্সবাজারের পেকুয়া থানার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা নতুন পাড়া এলাকায়।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মো. সেকান্দর এর বিরুদ্ধে ২০২০ সালেও ধর্ষণের একটি মামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, শিশুর মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান। গত ১৪ অক্টোবর বিকালে কন্যাকে বাসায় রেখে কাজে যাওয়ার পর সে উঠোনে খেলছিল। এসময় শিশুটিকে ডেকে ভাড়া বাসায় নিয়ে যায় অভিযুক্ত সেকান্দর।
সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার দেয়। ওই সময় শিশুটির মা বাসায় ফিরে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করলে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় সেকান্দরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, থানায় মামলা নেওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...