শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাখাইনে বাস্তুচ্যুতদের জন্য জাতিসংঘের গ্র্যান্টেড নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাখাইনে বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের দ্বারা গ্র্যান্টেড নিরাপদ অঞ্চল তৈরি এবং তাদের সহায়তা করার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এটি রাখাইনের বিদ্যমান সঙ্কট সমাধানে এটি একটি ভালো সূচনা হতে পারে এবং বাংলাদেশে হাজার হাজার নতুন শরণার্থীর প্রবেশ ঠেকাতে পারবে।
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আজ সোমবার জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টার থমাস অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিশেষ র‌্যাপোর্টার থমাস অ্যান্ড্রুজ রোহিঙ্গা সংকটের বিষয়ে গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাইটলাইনে বৈঠক করেন এবং এ সময় তিনি জাতিসংঘে রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রধান উপদেষ্টার উপস্থাপিত তিন দফা প্রস্তাবের প্রশংসা করেন।
তিনি বলেন, রাখাইন রাজ্যে সহিংসতা বড় ধরনের সংকট তৈরি করেছে এবং এই পরিস্থিতিতে রোহিঙ্গাসহ বাস্তুচ্যুত ও অনাহারী মানুষের জন্য জরুরিভিত্তিতে মানবিক সহায়তার প্রয়োজন।
বিশেষ র‌্যাপোর্টার জানান, মিয়ানমারের অন্তত ৩.১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে রাখাইন রাজ্যের রয়েছে কয়েক লাখ। বিদ্রোহী গোষ্ঠীগুলো এখানে দীর্ঘদিন ধরে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।তিনি উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা রাখাইন থেকে বাড়িঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। তবে কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে ইতোমধ্যে দশ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বসবাস করছে।
অধ্যাপক ইউনূস রাখাইনে সহিংসতা বন্ধ ও বাস্তুচ্যুত মানুষের সজন্য আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। তিনি হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন ত্বরান্বিত করতে বিশেষ র‌্যাপোর্টারের সহায়তা চান।
২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত এবং বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সংঘটিত গণঅভ্যুত্থানের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

এই বিভাগের সব খবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকায় ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড...

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকতের কলাতলী,...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামকে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে...

সর্বশেষ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার...

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত...

বিএমএলএস শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড পেল পিএইচপি

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও...

সবাই মিলে সম্প্রীতি ও ভালোবাসায় অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে হবে : আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

কুমিল্লার স্কুল ছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার...