রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে এইবারের দুর্গাপুজায় প্রশাসনের পাশাপাশি অতন্ত্র প্রহরী ছিলেন বিএনপি নেতৃবৃন্দ

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

রবিবার( ১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার।অশ্রুসজল চোখে সনাতনী সম্প্রদায়ের মানুষ বিসর্জন দিলেন দুর্গা মাকে। ভাঙলো এই বছরের ২৪ টি মন্ডপের মিলনমেলা।অনেক অজানা ভয় ও শংকা কাটিয়ে নির্বিঘ্নে শেষ হলো এই বিশাল রাষ্ট্রীয় উৎসবের। আর এই ভয় ও শংকাকে জয় করার পিছনে যারা বিগত ১ মাস ধরে সবাইকে নিরাপত্তার আশ্বাস যুগিয়েছেন,তার বেশীর ভাগ কৃতিত্ব উপজেলায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দের।

সন্দ্বীপ বরাবরই শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবাসস্থল হলেও এবার ৫ আগষ্টের পট পরিবর্তনের ফলে অনেকে পূজোর প্রস্তুতি নিতে দেরী করে ফেলেছিলেন, অজানা ভয় ও শংকা থেকে। ফলে ৬ টি মন্ডপে হয়েছে ঘট পূজার আয়োজন, নয়তো ৩০ টি মন্ডপেই পূজা হতো জমকালো আয়োজনে। পূজার আমেজ শুরু হতেই নৌ-বাহিনী, কোস্টগার্ড,পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা,এ্যাসিল্যান্ড তাসফিক সিগবাত উল্ল্যাহ সহ সন্দ্বীপ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, এ্যাডভোকেট আবু তাহের,রিপন তালুকদার,জামসেদুর রহমান, আলমগীর হোসাইন ঠাকুর,আজমত আলী বাহাদুর,জিএস আবুল বশার,এয়ার বাংলা আনোয়ার,হাসানুজ্জামান মামুন, সাইফুদ্দিন শামীম,কাউন্সিলর নাজিম উদ্দিন,মোঃ মাঈন উদ্দীন, মাহবুবুল আলম শিমুল আকরাম হাসান সহ অনেক বিএনপি নেতা ও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতৃবৃন্দ কয়েকদিন নির্ঘুম কাটিয়েছেন। নিরাপত্তা দানে অতন্ত্র প্রহরীর মতো কাজ করেছেন। অর্জন করে নিয়েছেন সনাতনীদের আস্থা ও নির্ভরতার। জনগন আশা করছেন এতে বিএনপি নেতারা নিজেরাই আত্মতুষ্টিতে ভুগবেন,স্বস্থির নিঃশ্বাস ফেলবেন নির্বিঘ্নে পূজা সমাপ্ত করতে পেরেছেন ভেবে। দেবী দুর্গাকে বিদায় দেওয়ার পর এই উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। তাই মণ্ডপে মণ্ডপে আজ ছিলো বিষাদের ছায়া। ঢাক-কাঁসরের বাদ্য-বাজনা, আরতি, পূজা অর্চনায় কেবলই দেবী দুর্গার বিদায়ের আয়োজন ছিলো সারাদেশের মতো সন্দ্বীপেও,।

স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে মন্ডপ সংলগ্ন পুকুরেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে সব । মহালয়ার মধ্য দিয়ে ২ অক্টোবর এবারের দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছিল। ওইদিন থেকেই পূজার আনুষ্ঠানিকতার সূচনা হয়। শাস্ত্রীয়ভাবে দুর্গাপূজা শনিবারই শেষ হলেও প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলো ১৩ অক্টোবর।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...