সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বেশি দামে ডিম বিক্রি, জান্নাত পোলট্রিকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে বাড়তি দামে ডিম বিক্রি, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা অভিযোগে “জান্নাত পোল্ট্রি” নামে পাহাড়তলীর একটি ডিমের আড়তে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (৯ আক্টোবর) নগরীর ‘পাহাড়তলী ডি.টি. রোড’ এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সাথে ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো: আনিছুর রহমান।

নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয়, ক্রয় ও বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয় করায় ‘জান্নাত পোল্ট্রি ‘ নামক ডিমের আড়তকে ১ লাখ টাকা, পণ্যের মোড়কবিধি লংঘন, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে “মিনহাজ মেডিসিন ট্রেডার্স” কে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় “মডার্ণ পোল্ট্রি এন্ড ফিড সেন্টার”কে ২ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২২ হাজার জরিমানা করে ভোক্তাধিকার।

ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, নির্ধারিত মূল্যে চেয়ে অধিক দামে ডিম ও ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ক্রয় বিক্রি ভাউচার সংরক্ষণ না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে যেন এমন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আজ...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধান করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশের একার পক্ষে এই সংকটের বোঝা...

সর্বশেষ

রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট...

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী...

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ...

ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা

ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর নগরীর মাছুয়াপাড়ায়...