শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রসায়নে নোবেল পেলেন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস আজ বুধবার মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পারকে ২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে ও বাংলাদেশ সময় বিকেল ৩টা  ৪৫ মিনিটে এক অনুষ্ঠানে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কারের অর্ধেক পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড বেকার এবং বাকি অর্ধেক যৌথভাবে পাকেন ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার।

বিজ্ঞানী ডেভিড বেকার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্র্মরত আছেন। তাকে  ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ পুরস্কার দেওয়া হয়।

অপর দিকে ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার যুক্তরাজ্যের লন্ডনস্থ গুগল ডিপমাইন্ডে কর্মরত।

তাদের দুজনকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে পুরস্কার দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রসায়নে নোবেল পুরষ্কার ২০২৪ প্রোটিন সম্পর্কিত।  এটি জীবনের উদ্ভাবনী রাসায়নিক হাতিয়ার। ডেভিড বেকার সম্পূর্ণ নতুন ধরনের প্রোটিন তৈরির প্রায় অসম্ভব কীর্তি  সম্পাদনে সফল হয়েছেন। আর ডেমিস হাসাবিস ও জন জাম্পার একটি ৫০ বছরে সমস্যা সমাধানে একটি এআই মডেল তৈরি করেছেন: প্রোটিনের জটিল কাঠামোর পূর্বাভাস দেওয়া। ’সংবাদ বিজ্ঞপ্তিতে ‘এসব আবিষ্কার বিপুল সম্ভাবনার আধার’ বলে উল্লেখ করা হয়।

পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সোমবার যৌথভাবে দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে চিকিৎসাশাস্ত্র বা ওষুধশাস্ত্রে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি   জানায়, ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টনকে যৌথভাবে ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানায়।

একাডেমি জানিয়েছে, ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।’

নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে।  অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।

সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি।
প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি স্বর্গপদক, শংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পান।

এর পরের পুরস্কার ঘোষণার দিনক্ষণ নিচে দেওয়া হলো:

১০ অক্টোবর : এদিন ঘোষণা করা সাহিত্য ক্যাটাগরির পুরস্কার। স্থানীয় সময় বিকেল ১টা। বাংলাদেশ সময় বিকেল ৫টা।

১১ অক্টোবর : নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে। স্থানীয় সময় সকাল ১১টা। বাংলাদেশ সময় বিকেল ৩টা।

১৪ অক্টোবর : ছয় নম্বর এবং সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে এদিন। এরপর আনুষ্ঠানিকভাবে এ বছর শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা। স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট।

এই বিভাগের সব খবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকায় ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড...

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকতের কলাতলী,...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামকে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে...

সর্বশেষ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার...

ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের...

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সমন্বিত...

বিএমএলএস শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড পেল পিএইচপি

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও...

সবাই মিলে সম্প্রীতি ও ভালোবাসায় অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে হবে : আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

কুমিল্লার স্কুল ছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার...