রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আরও দৃষ্টিনন্দন করার পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম চিড়িয়াখানার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি ফরিদা খানম। আজ ৭ অক্টোবর সোমবার বেলা ১২টায় চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, জলহস্তী ও বিভিন্ন পশু-পাখির খাঁচা পরিদর্শন করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদি-উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) এ.কে.এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফারহানুর রহমান, স্টাফ অফিসার টু ডিসি মোঃ ফাহমুন নবী ও চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভসহ প্রমূখ।
চিড়িয়াখানা পরিদর্শনকালে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানার প্রবেশ গেইট, অফিস ও স্টোর রুম সরিয়ে আরও দৃষ্টিনন্দন, আকর্ষনীয়সহ আধুনিকায়নের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ চিড়িয়াখানায় রূপান্তরে আমাদের পরিকল্পনা রয়েছে। পশু-পাখির খাঁচাগুলো ডিজিটালাইজড্ পদ্ধতির মাধ্যমে আধুনিকায়নের পাশাপাশি চিড়িয়াখানার অবকাঠামোগত উন্নয়ন ও অভ্যন্তরে ছোট্ট অ্যানিমেল মিউজিয়াম, ক্যাফেটরিয়া, স্ন্যাক্স শপ ও শিশুদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরণের রাইড সামগ্রী স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সাপ্তাহিক ছুটির দিন অর্থ্যাৎ প্রতি শুক্র ও শনিবার শিক্ষার্থী-অভিভাবকসহ প্রচুর দর্শনার্থী বিনোদনের জন্য এখানে আসে। এছাড়া ছুটির দিন ব্যতীত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিন চিড়িয়াখানায় পশু-পাখি দেখার জন্য দুর-দুরান্ত থেকে আসা অনেক দর্শনার্থীর সমাগম ঘটে। আমরা এ চিড়িয়াখানাকে বাংলাদেশে সর্ববৃহৎ বিনোদন স্পট হিসেবে পরিচিতি লাভ করাতে চাই। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...