রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

উত্তাল সিভাসু, চলছে কমপ্লিট শাটডাউন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কর্মরত যেকোনও জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ে সোমবার (৭ অক্টোবর) কোনও ক্লাস হয়নি। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও একাডেমিক কার্যক্রম।

সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমবেত হয়ে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে।

শিক্ষার্থীদের এ শাটডাউন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন সিভাসুর সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। সভায় বক্তব্য রেখে অনেক শিক্ষক সিভাসু থেকে ভিসি নিয়োগের যুক্তি তুলে ধরেন। রবিবার থেকে এক দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক ডা. রিদুয়ান পাশা বলেন, আমাদের শিক্ষকদের উদ্ভাবিত পিবিএল, ইন্টার্নশিপ দেশের অন্য বিশ্ববিদ্যালয় গ্রহণ করে। সেখানে এই গুণীজনদের বাদ দিয়ে বাইরে থেকে সৎ পিতাকে আমাদের জন্য নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। তাই সিভাসু থেকে ভিসি নিয়োগে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এ দাবির সঙ্গে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

নিজ প্রতিষ্ঠান থেকে ভিসি নিয়োগের দাবিতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন। ওই দিন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ, ৩ অক্টোবর ক্লাস-পরীক্ষা বয়কট ও অবস্থান কর্মসূচি, ৪ অক্টোবর বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল, ৫ অক্টোবর রোড ব্লক, ৬ অক্টোবর টোটাল শাটডাউন ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। কর্মসূচির কারণে সিভাসুতে অচল অবস্থা বিরাজ করছে।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...