শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গানের তালে তালে যুবককে পিটিয়ে খুন : আরও ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ সরকার পতনের পর ২নং গেট এলাকায় ছিনতাইকারী সন্দেহে মোঃ শাহাদাত হোসেন নামে এক যুবককে দুই হাত স্টিলের পাইপের সঙ্গে বেঁধে গানের তালে তালে মারধর করে হত্যা ঘটনায় মেহেদী হাসান সাগর (২৮) ও মোঃ শান্ত (২৮) নামে আরো দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব ৭।
সোমবার (৭ অক্টোবর) র‌্যাব-৭ এর এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানা যায়, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর ডোবারপাড় থেকে সাগরকে এবং জামতলা এলাকা থেকে শান্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান সাগর খুলশী থানাধীন এমএস ‍দুলালের ছেলে এবং মোঃ শান্ত খুলশী থানাধীন জামতলার নুর ইসলামে ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭ এর কাছে গোপন সূত্রে খবর আসে ঘটনার সাথে জড়িত পলাতক আসামি মেহেদী হাসান সাগর চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ মাজারের সামনে অবস্থান করছে; এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদী হাসান সাগর গরীবুল্লাহ সাহেব ডোবারপাড় থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে তার দেওয়া তথ্যমতে খুলশী থানাধীন জামতলা এলাকা হতে ভাইরাল ভিডিওতে শনাক্তকৃত আসামি মোঃ শান্তকে করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা ভিকটিম মোঃ শাহাদাত হোসেনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।
গত ১৩ আগস্ট আসামি মেহেদী হাসান সাগর ভিকটিম শাহাদাত হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে অপহরণ করে ভিকটিমের স্ত্রীর নিকট মুক্তিপণ দাবি করে মর্মে জিজ্ঞাসাবাদে আসাম স্বীকার করে। এছাড়াও, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অপর আসামি মোঃ শান্ত ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করে।
র‌্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...