সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতিকূলতা সত্ত্বেও সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রেখেছে : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সরকার দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, জীবনযাত্রা স্বাভাবিক আছে। তিনি বলেন,‘ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সেটা আমরা হতে দেইনি। সুতরাং এ নিয়ে যারা অযথা সমালোচনা করে, তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায় না।’ মন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্তোরাঁয় মন্ত্রীর নির্বাচনী উপজেলা রাঙ্গুনিয়া সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব অস্থিতিশীল হয়ে গেছে এবং সর্বত্র দ্রব্যমূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। বাস্তব উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যুক্তরাজ্যে অত্যাবশকীয় পণ্যমূল্য বেড়েছে ২৩ শতাংশ। সমগ্র ইউরোপে ভোজ্য তেলের দাম বেড়েছে ৭০ শতাংশ। এনার্জি প্রাইস (বিদ্যুৎসহ গৃহস্থালি জ্বালানি মূল্য) বেড়েছে ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রে মোটরযানের গ্যাস ও তেলের মূল্য ৪০ শতাংশ বেড়েছে এবং এর ফলে সমগ্র বিশ্বে খাদ্যপণ্যের দামও বেড়েছে।
শুধু দ্রব্যমূল্য বৃদ্ধিই নয়, সরবরাহের অভাবে ইউরোপের শপিং মলগুলোতে ঠিকমতো খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে না উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, সেখানে পরিবহন খরচও বেড়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের দেশে কিন্তু পরিবহন খরচ বাড়েনি, বিদ্যুতের মূল্য বাড়েনি। সমগ্র বিশ্বেই অস্থিরতা, কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশে সেটা হতে দেইনি। যারা অযথা সমালোচনা করে, তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায় না।
ইফতারপূর্ব সভায় রাঙ্গুনিয়া সমিতির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে সহসভাপতি আবু তাহের, নুরুল হক প্রমুখ তাদের বক্তব্যে মন্ত্রী ড. হাছান মাহমুদের ঐকান্তিকতায় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...