বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আজ রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আছমা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মংক্য চিং, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঋষিকেশ শীল, জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক অনুকা খীসা, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক মনসুরুল হক, বন্দুক ভাঙ্গা ইউনিয়নের উদ্যোক্তা সুভাষ বসু চাকমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনসাধারণের নাগরিক সুবিধা পেতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনগণ যাতে সহজ পদ্ধতিতে জন্ম ও মৃত্যু সনদ পেতে পারে সেজন্য সরকার দেশব্যাপী কাজ করে যাচ্ছে।
সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গত ছয়মাসে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার দূর্গম এলাকায় জনসাধারণের মাঝে জন্ম ও মৃত্যু নিবন্ধন পৌছে দেয়ায় জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়ন, বরকল উপজেলার সুভলং ইউনিয়ন ও জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নকে সম্মননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভার আগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে সকাল ৯টায় শহরের হ্যাপী মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...