রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

 ফটিকছড়িতে `পবিত্র কোরআন ও হাদিসের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মাইজভাণ্ডারীয়া ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৬তম ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর উদ্যোগে ৮দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২য় দিবস ৫ অক্টোবর চট্টগ্রাম নগরীর নতুন চান্দগাঁও থানা নিকটস্থ ‘এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তন’এ ‘পবিত্র কোরআন ও হাদিসের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

মাইজভাণ্ডারী একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাইজভাণ্ডারী একাডেমির নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, নাতে রাসূল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থী মুহাম্মদ মোহাম্মদ জামিরুল ইসলাম। ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন সেমিনারের গেস্ট অব অনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইন্স্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন। সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন সাউদার্ণ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নুরুন্নবী আজহারী। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্, সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নূর হোসাইন।

আলোচকবৃন্দ বলেন, পবিত্র কোরআন ও হাদিস বিশ্বজনীনভাবে কার্যকরী পন্থা। পবিত্র কোরআন ও হাদিস আমাদেরকে বিশ্বজনীন বিধিব্যবস্থা দিয়েছে। যার মাধ্যমে মুসলিম হিসেবে পৃথিবীর অন্যান্য ধর্ম-জাতি-গোষ্ঠীর অধিকার রক্ষা, তাঁদের সাথে সহাবস্থান ও তাঁদেরকে সংযুক্ত করে বিশ্ব-জাতি হিসেবে ক্রমোন্নতির দিকে এগিয়ে যেতে হবে। এতে মুসলিম উম্মাহ্ ও সভ্যতার ঐতিহ্য, কার্যকারিতা, প্রাসঙ্গিকতা ও দায়িত্ব প্রতিভাত হবে। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, বুদ্ধিজীবি, পেশাজীবি এবং চ.বি. ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, মাইজভাণ্ডারী একাডেমির মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক মাওলানা মুহাম্মদ শায়েস্তা খান আজহারী, গবেষক সৈয়দ মাসুম কামাল আজহারী, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...