সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি কিছু মৌলিক বিষয়ে কাজ করার প্রস্তাব জামায়াতের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি কিছু মৌলিক বিষয়ে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
আজ শনিবার বিকালে ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাথে সংলাপে জামায়াতের প্রতিনিধি দলের সদস্যরা এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘আমরা আজ এসেছিলাম দেশ ও জাতির প্রয়োজনে। এই সরকার একটা নির্দলীয়, অন্তর্বর্তীকালীন সরকার। তারা দেশ শাসনের জন্য আসেননি। দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন। তাদের কাজ হচ্ছে জাতিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। এজন্য তারা কিছু মৌলিক বিষয়ে কাজ করবেন, কিছু সংস্কার করবেন, সেই বিষয়েই আজ আমরা কথা বলেছি।’
তিনি বলেন, ‘আমরা আগামী ৯ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে আমাদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমরা সেদিন জাতির জন্য প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের চিন্তাগুলো তুলে ধরবো।’
এ সময় ডা. শফিকুর রহমান জানান, এই সংলাপে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। দেশের জনগণ এবং সরকার একসাথে মিলে আন্তরিক সহযোগিতার মাধ্যমে কিভাবে আইনশৃঙ্খলার আরও উন্নয়ন করা যায় এবং সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার ব্যাপারে জাতিকে কীভাবে ঐক্যবদ্ধ রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার কোনো ধরনের পক্ষ-বিপক্ষের মানসিকতা পোষণ না করে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ভাল জায়গায় নিয়ে যাবে। শুধু তাই নয়, আমরা আশা প্রকাশ করছি যে, তারা (অন্তর্বর্তী সরকার) নাতিদীর্ঘ সময়ের মধ্যে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন। আমরা সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চেয়েছি। এই যৌক্তিক সময়টা কী হবে, এটা নিয়ে অচিরেই আমরা কাজ করবো এবং এভাবেই আমরা সামনের দিকে আগাতে চাই।’
আসন্ন দুর্গাপূজা নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, এখানে সরকারের সঙ্গে জনগণের একটা পার্টনারশিপ থাকবে। জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে। আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি একসঙ্গে কাজ করে তাহলে আশা করা যায়, একটি অভূতপূর্ব দুর্গাপূজা দেশের হিন্দু ধর্মের ভাইবোনেরা উদযাপন করতে পারবেন।
জামায়াতের আমীরের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

এই বিভাগের সব খবর

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩২৭ রানের রেকর্ড সংগ্রহ গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে...

স্বামীকে নির্দোষ দাবি করলেন গ্রেপ্তার এসপি জাহাঙ্গীরের স্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নির্দোষ দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আকতার। তাঁর অভিযোগ, স্বামী...

চট্টগ্রামের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার...

সর্বশেষ

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা...

স্বামীকে নির্দোষ দাবি করলেন গ্রেপ্তার এসপি জাহাঙ্গীরের স্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ...

চট্টগ্রামের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা...

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি)...