রবিবার, ১৪ জুন ২০২৬

ইরানের হামলার ‘জবাব দিতে প্রস্তুত’ ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

একজন ইসরাইলি কর্মকর্তা শনিবার এএফপিকে জানিয়েছেন, সামরিক বাহিনী চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলকে লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ‘জবাব দিতে প্রস্তুতি’ নিচ্ছে।
ওই সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, ‘আইডিএফ (ইসরাইলি সামরিক বাহিনী) ইসরাইলি বেসামরিক নাগরিক এবং ইসরাইলের ওপর নজিরবিহীন ও বেআইনি ইরানি হামলার জবাব দিতে তারা প্রস্তুতি গ্রহণ করছেন।’
তিনি জবাবের ধরণ বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরাইলের বামপন্থী সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, সেনাবাহিনীর জবাব হবে ‘তাৎপর্যপূর্ণ’।
সংবাদপত্রটি জানিয়েছে, ‘এই সপ্তাহে তেহরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর আইডিএফ ইরানে একটি উল্লেখ্যযোগ্য হামলার প্রস্তুতি নিচ্ছে।’
এতে আরো বলা হয়, ‘ইসরাইলি হামলার পর ইরান আবারও ইসরাইলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে এমন সম্ভাবনাকে সামরিক বাহিনী উড়িয়ে দেয় না।’
গত ১ অক্টোবর,ইরান ইসরাইলে প্রায় দুইশ’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে; এটি ছয় মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে ইরানের দ্বিতীয় প্রত্যক্ষ হামলা।
বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাধাগ্রস্ত হয়। কিছু সামরিক ঘাঁটিতে আঘাত করে কিন্তু বড় কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ইরান বলেছে, গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানীতে ইসরাইলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহর হত্যার প্রতিশোধ নিতে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
গত ৩১ জুলাই তেহরানে নিহত হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহর মৃত্যুর জবাব হিসেবেও ইরান এ ক্ষেপণাস্ত্র হামলা করে।
ইরান ও হামাস উভয়েই হানিয়াহর হত্যার জন্য ইসরাইলকে দায়ী করেছে। তার মৃত্যু নিয়ে ইসরাইল কোনো মন্তব্য করেনি।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...