সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক হাউজিং সোসাইটিতে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্দ্যেগে ২ অক্টোবর ২০২৪(বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা গাউসুল আজম জামে মসজিদের খতিব মিশর আল আযহার ইউনিভার্সিটির সাবেক ভিপি শায়খ সৈয়দ হাসান আযহারী।
সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ওসমান গণি মনসুর, সাংবাদিক হাউজিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মাহাবুব উল আলম, সাংবাদিক হাউজিং সোসাইটি মসজিদ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সাংবাদিক শামসুল হক হায়দরী, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দৌলা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, চাটগা ডাইজেস্ট সম্পাদক সাংবাদিক সিরাজুল করিম মানিক, সিনিয়র সাংবাদিক জাফর হায়দার, স্লোগান সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জহির, সোসাইটি মসজিদ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ছরোয়ার কবির চৌধুরী প্রমুখ। মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনায় অংশ নেন মসজিদের খতিব ক্বারী মাওলানা শেখ মোহাম্মদ ইমরান হুসাইন ক্বাদেরী, পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ রাশেদুল হাছান কাদেরী, নায়েবে ইমাম হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন।

তাছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহাদাত হোসেন জাহাঙ্গীর, অর্থ সম্পাদক ইরফান রেজা খান, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপ-কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ গোলাম নবী, অধ্যাপক জিবরান আলম, অধ্যাপক হাসানুল করিম, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ আলমগীর সিকদার, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ জিয়াউল করিম (সাগর), মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ইনজামুল ইসলাম (জিকু) ও মোহাম্মদ আল আমিন হোসাইন প্রমুখ।

প্রধান আলোচক শায়খ সৈয়দ হাসান আযহারী বলেন, পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বার বার আকাশ ও মহা সৌরজগতের দিকে তাকানোর, চিন্তা ও গবেষণার জন্য মানবজাতির প্রতি আহবান জানিয়ে বলেছেন, তার সৃষ্ঠির মধ্যে কোন খুত বা অসংগতি পাওয়া যায় কীনা? আল্লাহ মানুষকে সৃষ্ঠির সেরাজীব বানিয়েছেন এই জন্য যে, মানুষ যাতে গবেষণার মাধ্যমে তাঁর সৃষ্ঠির রহস্য বুঝতে চেষ্ঠা করে। দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালিন কল্যান, পরকালীন মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগের সব খবর

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশীরভাগ...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন...

সর্বশেষ

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান...

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত...

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...