বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৈরুতে টানা ১১ বিমান হামলা চালাল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা বৈরুতে হিজবুল্লাহ্ সদর দপ্তরে হামলা চালিয়েছে। সৈন্যরা সীমান্তের কাছে হিজবুল্লাহ্ সদস্যদের সাথে লড়াই করছে এবং যুদ্ধবিমানগুলো দেশের চারপাশে তাদের শক্তিশালী ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে। বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।
ইসরাইল চলতি সপ্তাহে ঘোষণা করেছে, ইসরাইলি সৈন্যরা দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ্ শক্তিশালী ঘাঁটিতে ‘স্থল অভিযান’ শুরু করে।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বোমা হামলায় ১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে এবং ইতোমধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে নিমজ্জিত দেশটির কয়েক লক্ষ লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক রকেট হামলার থেকে গাজায় যুদ্ধরত ইসরাইল তাদের উত্তর সীমান্ত সুরক্ষিত রাখতে এবং গত এক বছরে হিজবুল্লাহর হামলায় বাস্তুচ্যুত ৬০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করার দিকে অধিক গুরুত্ব দিচ্ছে।
এদিকে ফিলিস্তিনের নিরাপত্তা পরিষেবাগুলোর মধ্যে একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, তুলকারমের একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে। ২০০০ সালের পর অধিকৃত পশ্চিম তীরে এটা ছিল ভয়াবহতম হামলা।
লেবাননে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ‘বৈরুতে হিজবুল্লাহ্ গোয়েন্দা সদর দপ্তরে আঘাত হেনেছে।
মার্কিন সংবাদ সাইট অ্যাক্সিওস তিন অজ্ঞাতনামা ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হাশেম সাফিউদ্দীন। তিনি সপ্তাহখানেক আগে নিহত হিজবুল্লাহ্ প্রধান হাসান নসরুল্লাহ্ সম্ভাব্য উত্তরসুরি।
এএফপি’র জিজ্ঞাসাবাদে ইসরাইলি সেনাবাহিনী এই রিপোর্টের সত্যতা নিশ্চিত করেনি।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...