রবিবার, ১১ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে কার্গো সুবিধা চায় ইপিবি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে কার্গো সুবিধা চায়।
প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সুবিধা থাকায় আকাশপথে রপ্তানি সহজ হয়। একইভাবে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরেও কার্গো সুবিধা নিশ্চিত করতে পারলে আকাশপথে রপ্তানি সহজ হবে।
আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালের কার্গো ভিলেজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বিমানবন্দরের কার্গো ভিলেজ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের পরিচালিত কৃষি পণ্যের কোল্ড স্টোরেজ এবং ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি বলেন, কৃষি পণ্য ও হিমায়িত মাছ রফতানির সম্ভাবনা থাকা সত্ত্বেও বিমানবন্দরে পর্যাপ্ত সুবিধা না থাকায় রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আকাশপথে রপ্তানি অব্যাহত রাখার স্বার্থে ইডিএস মেশিনগুলো দ্রুত মেরামত করে সচল করার জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রতিনিধিদের অনুরোধ জানান ইপিবি ভাইস চেয়ারম্যান। পচনশীল ও ফার্মাসিউটিক্যাল পণ্য ট্রাক থেকে অফলোড করার পর কুলিং চেইনে স্থানান্তরের পূর্ব পর্যন্ত পণ্যের গুণগত মান অক্ষুণœ রাখতে কুলিং চেম্বার নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি।
ইপিবি ভাইস চেয়ারম্যান বিমানবন্দরের চারটি এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার (ইডিএস) মেশিনের কার্যকারিতা, কার্গো ভিলেজের অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং কার্গো হ্যান্ডলিংয়ের জন্য অপর্যাপ্ত স্পেস এর বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ইপিবি ভাইস চেয়ারম্যান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভুঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং কার্গো ব্যবস্থাপনা উন্নত করতে আরো ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
প্রতিনিধি দলে বাংলাদেশ বিমান, বাংলাদেশ ব্যাংক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। তিনি বলেন, জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মজুতের পাশাপাশি সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ ব্যবস্থাপনা...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের...

সর্বশেষ

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প...

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে...

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট...

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি মাঠ পর্যায়ে...