রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতের নেতৃবৃন্দরা। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

উপজেলা জামায়াতের আমীর ডা.খোরশেদ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শ্যামল বিশ্বাস, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবু নাছের, সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীল, জামায়াত নেতা মো.সাইদুল আলম, রফিকুল ইসলাম খসরু, কুমকুম দাশ ও অধীর দে। এতে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আমরা সকলে এদেশের নাগরিক। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকলে আমাদের সুন্দর পরিবেশকে কেউ নস্যাৎ করতে পারবে না। আসন্ন দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপন করবে সনাতনী ধর্মাবলম্বীরা। এতে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। জামায়াত ইসলামী মানবতার জন্য কাজ করে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে মৌলবাদী, সন্ত্রাসীসহ নানা ধরণের অপবাদ দিয়ে অপপ্রচার করা হয়েছে। আপনারা জানেন জামায়াত একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এ দল। তিনি আরও বলেন, এদেশের ছাত্র সমাজ, মুক্তিকামী জনতা আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ শুরু করেছেন অন্তর্বর্তী সরকার। তাদের কাছে এ দেশের জনগণ, ছাত্র সমাজ গণতান্ত্রিক সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...