মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শেভরনের দুই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পাঁচলাইশের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির দুই ফার্মেসিতে মেয়াদোউ‌ত্তীর্ণ ওষুধ রাখার অ‌ভি‌যো‌গে দুই প্রতিষ্ঠান‌কে ২ লাখ ৪ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভোক্তা‌ধিকার চট্টগ্রাম।

আজ মঙ্গলবার (১ অ‌ক্টোবর) নগরীর প্রবর্তক এলাকায় শেভরনের ২য় ও ৬ষ্ঠ তলায় থাকা দুইটি ফার্মেসিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক তদারকিকা‌লে এমন অ‌নিয়ম ধরা প‌ড়ে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা‌ধিকা‌র চট্টগ্রাম বিভা‌গের উপপ‌রিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সা‌থে ছি‌লেন নাসরিন আক্তার, রানা দেব নাথ।

ভোক্তা‌ধিকার জানায়, ২য় তলায় থাকা মেসার্স শেভরন ফার্মেসিতে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা ছিল এবং ওষুধগুলো তারা মেয়াদ আছে এমন ওষুধের সাথে একই প্যাকেটে সংরক্ষণ করছিল। এরই প্রেক্ষিতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই ফার্মেসিতে মূল্য বেশি নেয়ার ১টি লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ নিষ্পত্তিতে ৪ হাজার টাকা জরিমানা করা হয় যার ২৫% অর্থাৎ ১ হাজার টাকা প্রণোদনা হিসেবে অভিযোগকারী পাবেন।

হাসপাতালের ৬ষ্ঠ তলায় থাকা ফার্মেসিতে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক মেয়াদোত্তীর্ণ ওষুধ। এর মধ্যে কাঁশি, এন্টিবায়োটিক ও ডায়াবেটিকের ওষুধও রয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো তারা মেয়াদ আছে এমন ওষুধের সাথে একই প্যাকেটে সংরক্ষণ করছে। এর প্রেক্ষিতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা‌ধিকা‌রের উপ প‌রিচালক ফ‌য়েজ উল্লাহ জানান, ২টি ফার্মেসিতে মোট ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে ভবিষ্যতে যেন এমন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা ও আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ...

সর্বশেষ

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও...

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...