শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিয়ের প্রলোভনে ধর্ষণ, মীরসরাইয়ে যুবক গ্রেফতার

মীরসরাই প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেহেদীনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, রোববার (২৯ সেপ্টেম্বর) জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা ভিকটিম (ছদ্মনাম) রুবি (২৭)। মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় জোরারগঞ্জ থানার পুলিশ আসামি মোঃ রুবেল (২৯) গ্রেফতার করে। অভিযুক্ত মোঃ রুবেল দূর সম্পর্কের জেঠাতো ভাই।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ মার্চ আসামির বাড়িতে মাসহ বেড়াতে যান ভিকটিম । রাতে সবাই ঘুমিয়ে পড়লে আসামি মোঃ রুবেল সুকৌশলে ভিকটিমতে তার শয়নকক্ষে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর থেকে আসামি ভিকটিমের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখে এবং বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন সে সাড়ে ৫ মাসের অন্তসত্ত্বা।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় মামলা (মামলা নং- ১৪) দায়ের করে। মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় জোরারগঞ্জ থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারানামীয় আসামেকে গ্রেফতার করে। এখন তদন্ত করে মামলার পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...