রবিবার, ২৮ জুন ২০২৬

রাইডে শিশুর অঙ্গহানি

সী-ওয়ার্ল্ডের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের খুলশী থানাধীন ফয়’স লেক কনকর্ড গ্রুপের সী-ওয়ার্ল্ডের চেয়ারম্যান, এমডিসহ ৫ জনের বিরুদ্ধে রাইড দুর্ঘটনায় এক শিশুর অঙ্গহানি, গুম ও হুমকির অভিযোগ মামলা করা হয়েছে।

সোমবার ৩০ (সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন আহত শিশুর মা সখিনা বেগম (৪৫)।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন। মামলার আসামিরা হলেন ঢাকা কনকর্ড সেন্টারের ফয়’স লেক, কনকর্ড প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস.এম কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, মোহাম্মদ সাজ্জাদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি বাদীর শিশুপুত্র সাজ্জাদ হোসেন জয়, ভাতিজা মিয়াদ এবং বোনের ছেলে জিবরান বিনোদনের জন্য কনকর্ড সী ওয়ার্ল্ডে যায়। বাদীর ছেলে জয় স্লাইডিং রাইডে উঠে নিচে নামার সময় স্লাইডারের মাঝামাঝি ভাঙা ধারালো অংশে ডান হাতের বৃদ্ধা আঙুল কেটে গিয়ে ডান হাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই বুড়ো আঙ্গুল স্লাইডারের ভাঙা অংশের সাথে ঝুলে থাকে। তখন জয় চিৎকার ও কান্নাকাটি শুনে সী-ওয়ার্ল্ডের দায়িত্বরত ৪ ও ৫ নম্বর আসামি উপস্থিত হয়।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সুলতান ওহিদ বলেন, ‘২০২৩ সালে ফয়েজলেক কনকর্ড সী-ওয়ার্ল্ডে রাইডে চড়তে গিয়ে এক শিশু তাঁর আঙুল হারায়। এ ঘটনার জেরে শিশুর অঙ্গহানি, গুম ও হুমকির অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, চেয়ারম্যান, এমডিসহ মোট পাঁচ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আদালত সিআইডিকে তদন্তের আদেশ দেন।’

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...