রবিবার, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে পিতা-পুত্রের মাদক কারবার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরে দীর্ঘদিন থেকে পিত্রা-পুত্র মাদক ব্যবসা করে আসছে। কিন্তু এবার পুলিশের চোখে ফাঁকি দিতে পারেনি তারা। চোলাই মদ ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান প্রকাশ মদ মান্নান (৫৪) ও তার ছেলে মো. নোমানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক কিনতে আসা আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গত রোববার দিবাগত গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আব্দুল মান্নান সিএমপির তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। সে মূলত চোলাই মদ বেচে। এ কারণেই তাকে সবাই মদ মান্নান নামেই জানে। তার ছেলে নোমান আবার গাঁজা বেচে। বাবা-ছেলে এই লকডাউনে নিজ বাসাতেই মাদকের আসর বসিয়েছে। গোপন খবরের ভিত্তিতে রাত ৩ টায় ১নং সুপারীওয়ালা পাড়াস্থ ফকির আহম্মদের বাড়ীর আব্দুল মান্নানের ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ ও ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার মদ মান্নান চট্টগ্রামের শীর্ষ চোলাই মদ বিক্রেতা। আর তার ছেলে বিক্রি করে গাঁজা! মান্নানের বিরুদ্ধে ১০টি ও ছেলে নোমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতার বাকিরা হলেন, আল আমিন (৩০), মো. তাহের (২১), শহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৪) ও মো. হানিফ (২৫)।

 

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...