বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নীল কলমের ‘শারদ সন্ধ্যায় কবিতার শুভ্রতায়’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নীল কলম থেকে লাল নীল কমল ফোটাতে হবে।আর তখনই স্বার্থক হবে এমন আয়োজন।এখন আমরা বৈরি সময় অতিক্রান্ত করছি। এমন পরিস্থিতিতে লেখকদের কলম থেকে আসবে উত্তরণের আলোর দিশা।যুগে যুগে লেখকের কলম চলেছে অন্ধকারের বিরুদ্ধে ।লেখকদের কলম থেকে এসেছে পথের নির্দেশনা।নীল কলম আয়োজিত সাহিত্যানুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত মন্তব্য করেন।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো নীল কলম সাহিত্য চর্চা কর্তৃক আয়োজিত ‘শারদ সন্ধ্যায় কবিতার শুভ্রতায় কবি ও কবিতার আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠান বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক সাংবাদিক বিশিষ্ট শিশুসাহিত্যিক রাশেদ রউফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীল কলম প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট কবি মাহবুবা চৌধুরী।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক কবি সাংবাদিক রাশেদ রউফ। চমৎকার এই আয়োজনের জন্য নীল কলম গ্রুপের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন- সমাজ গঠনে লেখকদের একটি নিরপেক্ষ দায়িত্ব রয়েছে। সকল লেখকের এই দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত তাদের কলমের মাধ্যমে। নীল কলম আরো সমৃদ্ধ হোক তাঁদের লেখনির সৃজনশীল চর্চার মাধ্যমে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন – বিশিষ্ট কবি সাংবাদিক ওমর কায়সার, কবি নাট্যজন অভিক ওসমান, বিশিষ্ট কবি রিজোয়ান মাহমুদ, কবি সংগঠক ফরিদা ফরহাদ,বিশিষ্ট শিশুসাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, লেখক কবি খোরশেদ আনোয়ার,ফ্যাশন ডিজাইনার লেখক সংগঠক গীতিকার নুর জাহান রোজি,সাবেক অধ্যক্ষ প্রাবন্ধিক কবি তরুণ কান্তি বড়ুয়া, বিশিষ্ট কবি শিশুসাহিত্যিক সংগঠক দীপক বড়ুয়া, শিশুসাহিত্যিক কবি গীতিকার জসীম উদ্দিন খান, বাচিক শিল্পী সংগঠক এস এম আব্দুল আজিজ, অধ্যাপক শামসুল হক, বিশিষ্ট লেখক সংগঠক অধ্যাপক তহুরীন সবুর ডালিয়া, শিশুসাহিত্যিক সাংবাদিক ইফতেখার মারুফ, কবি সংগঠক শুক্কুর চৌধুরী, লেখক সংগঠক জিতেন্দ্র বড়ুয়া,অধ্যাপক প্রাবন্ধিক ছন্দা চক্রবর্তী, অধ্যাপক প্রাবন্ধিক কথা সাহিত্যিক বিচিত্রা সেন, শিশু সাহিত্যিক প্রাবন্ধিক মর্জিনা আক্তার,শিশু সাহিত্যিক প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, শিশুসাহিত্যিক গৌতম কানুনগো, সংগঠক এম এ হান্নান,লেখক সংগঠক এস এম মোখলেসুর রহমান, কবি আলমগীর হোসাইন, কবি গল্পকার শিশুসাহিত্যিক লিপি বড়ুয়া,কবি সুমি দাশ, কবি গল্পকার শিরিন আফরোজ, কবি মারজিয়া খানম সিদ্দিকা, কবি শামীম ফাতেমা মুন্নী, কবি জাহানারা মুন্নী,প্রাবন্ধিক অধ্যাপক পিংকু দাশ, কবি শরনাংকর বড়ুয়া, কবি গীতিকার অরূপ কুমার বড়ুয়া, শিশু সাহিত্যিক নান্টু বড়ুয়া এবং নীল কলম গ্রুপের সকল কবি লেখকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন – কবি তারিফা হায়দার, বাচিক শিল্পী প্রাবন্ধিক সৌভিক চৌধুরী, বাচিক শিল্পী কবি প্রতিমা দাশ।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...