রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. এমরানের (২০) মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন।

মো. এমরান কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তিনি ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মৃত্যু হয়েছে ১০ জনের।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৬ জনের মধ্যে ২৪ নগরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৫।

এর আগে গত বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে রোকসানা খানম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ বছর ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বছর চট্টগ্রামে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হন। মারা যান ১০৭ জন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...