রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী থেকে হাত-পা বাঁধা অবস্থায় রাউজানের দুই ছাত্রদল নেতাকে উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান থেকে সাবেক দুই ছাত্রদল নেতাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের চার ঘন্টা পর তাদেরকে হাত, পা ও চোখ বাঁধা এবং মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে সাবেক এই দুই ছাত্রদল নেতাকে অপহরণ করা হয়।

তারা হলেন- রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

জানা যায়, অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায় তাদের। হাত পা চোখ বেঁধে কর্ণফুলী নদীর মাজের চরে ফেলে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়।

সূত্র জানায়, রাউজানে বিএনপি দুইগ্রুপে বিভক্ত। অপহরণের শিকার দুই ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী। কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যাযনি।

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলামকে বলেন, এটি অপহরণের ঘটনা নয়। একটি রাজনৈতিক দলের দুই গ্রুপের মাধ্যে মারামারি ঘটনায় দুইজন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছেন তিনি।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...