মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ফজলে করিমের গ্রামের বাড়ি ও খুলশী ফ্ল্যাটে যৌথবাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি রাউজানের গহিরা এবং নগরের খুলশীর আভিজাত ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ইমপেরিয়াল হিলের ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

এর আগে গতরাত ৪টার দিকে রাউজান উপজেলার গহিরা পৌরসভায় তার পৈতৃক বাড়িতেও অভিযান চালান বিশেষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘অভিযান পরিচালনা করার জন্য যৌথবাহিনীকে খুলশী থানা পুলিশের দল সহযোগিতা করেছে। অভিযানে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।’

রাউজানের স্থানীয় এক গণমাধ্যমকর্মী জানান, ‘মঙ্গলবার দিবাগত ভোররাতে হঠাৎ করে কয়েক গাড়ি পুলিশ ও সেনাবাহিনী ফজলে করিমের বাড়িতে আসে। এরপর তারা ওই বাড়িতে কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে চলে যায়। সেখান থেকে অস্ত্রশস্ত্র ও টাকা উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। তবে কেউ বিষয়টি নিশ্চিত করেনি বা স্বীকার করেনি।’

একই বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, ‘এ ধরনের কোন খবর আমার কাছে আসেনি। রাতে কোন অভিযান পরিচালনা করেছে কিনা জানি না।’

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকালে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গ্রেপ্তার হন রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী।

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে হেলিকাপ্টারে করে চট্টগ্রামে আনা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এ সময় তাঁর ফাঁসির দাবিতে লোকজনকে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে দেখা গেছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যাসহ ১০টি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে এসব মামলা হয়েছে।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...