রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়তলী বাজারে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে ৪০০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পলিথিনের বিরুদ্ধে অভিযানে এসব জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ।

এ সময়, মো. শাহাদত হোসেন ও আব্দুল কাদের নামে দুইজনকে নিষিদ্ধ পলিথিন মজুদ এবং বিক্রয়ের দায়ে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে জানান, ভবিষ্যতে বিক্রয় নিষিদ্ধ পলিথিনের ব্যবসার সাথে জড়িত হবেন না। আসামিদের অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুম্পা দাশ মোবাইল কোর্টে দুটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সত্যতা থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মো. শাহাদত হোসেনকে ৫ হাজার টাকা ও আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে, দুটি দোকান থেকে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...