শনিবার, ২০ জুন ২০২৬

ফটিকছড়িতে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে পৃথক ঘটনায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মুহাম্মদ সুমন (৩৭) নামে এক প্রবাসী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এবং বাদশা (২১) নামের এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার জাফতনগর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে নিহত সুমন উক্ত এলাকার জামশেদ চৌধুরী বাড়ির হাজী আলমগীরের ছেলে। জানা যায়,পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্বজনরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত কিছুদিন আগে প্রবাস থেকে সুমন দেশে ফিরেছিলেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন- বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক যুবককে স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে উপজেলার নানুপুর ইউনিয়নের বিনাজুরি এলাকার ভাড়া বাসা থেকে কমল বাদশা নামের এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের বাড়ি ময়মনসিংহ জেলায়। সে ফটিকছড়িতে ভাড়া বাসায় বসবাস করতো এবং দিনমজুরের কাজ করতো। গত ৫ মাস আগে সে বিয়ে করে।

নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন সকালে তার বসবাসের ভাড়া বাসায় স্ত্রীর উড়না পেছানো অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ নিহতের স্ত্রী গত ১৫ দিন ধরে তার সাথে নেই৷ স্ত্রীকে সে বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এ কষ্টে হয়তো সে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে নিহতের স্বজনরা। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...