রবিবার, ১৬ আগস্ট ২০২৬

এবার প্রকাশ্যে এল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের কমিটি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামী ছাত্রশিবিরের কমিটি প্রকাশ্যে এসেছে। কমিটিতে সভাপতি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মার্কেটিং বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ইব্রাহিম। নাহিদুল ২০১৬-১৭ ও ইব্রাহিম শিক্ষাবর্ষের ২০১৫-১৬ ছাত্র।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমিটির বিষয়টি জানানো হয়। একই বিবৃতিতে ২৪ দফা দাবির কথাও উল্লেখ করা হয়েছে। দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বাড়ানো, স্থায়ী নীতিমালা প্রণয়ন করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা, সমাবর্তন দেওয়া, ক্যানটিনের খাবারের মান বাড়ানো ইত্যাদি।

কমিটির বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ১৭ সদস্যের কমিটি রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। বাকি সদস্যদের নাম ধীরে ধীরে প্রকাশ করা হবে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থী ও প্রশাসনের চাহিদার ভিত্তিতে আমাদের ছাত্ররাজনীতি অনেক বেশি পরিবর্তন হচ্ছে। আমরা সেই আলোকেই কাজ করতে চাই।’

‘আমরা ব্যানারভিত্তিক শোডাউন, মিছিল, মিটিং আপাতত করব না। আমরা শিক্ষার্থীদের পছন্দনীয় যে কাজগুলো রয়েছে, তাঁদের যে দাবিদাওয়া রয়েছে, সেগুলো পূরণ করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার জন্য যে কাজগুলো রয়েছে, সেগুলো করব।’, যোগ করেন মুহাম্মদ ইব্রাহিম।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...