রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সাবেক ভূমিমন্ত্রীর ভাই ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়েছে নির্দেশনায়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিএফআইইউ এ আদেশ জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
আনিসুজ্জামান চৌধুরী রনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক পরিচালক। প্রথম দফায় ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব বন্ধ রাখতে বলেছে বিএফআইইউ।

জানা গেছে, নির্দেশনায় উল্লিখিত ব্যক্তিবর্গ, তাদের স্বামী, পুত্র, কন্যার ব্যক্তিক হিসাব এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে হিসাব পরিচালিত হয়ে থাকলে তার তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী) ও সংযোজিত এক্সেল শিট ফরম্যাট পূরণ করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউয়ের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

আনিসুজ্জামান চৌধুরী ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরীর সন্তান। এই ব্যাংক তাদের নিয়ন্ত্রণে ছিল।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২৭ আগস্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। তিনি বলেন, জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মজুতের পাশাপাশি সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ ব্যবস্থাপনা...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের...

সর্বশেষ

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প...

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে...

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট...

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি মাঠ পর্যায়ে...