বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান জামালখানস্থ চিটাগং সিনিয়র’স ক্লাবে গতকাল সোমবার লায়ন রেবেকা নাসরীনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি৪, এর জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন আহমেদ, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পিডিজি ফোরামের চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক ও হাসির তরে সেবা কলের প্রবক্তা পিডিজি লায়ন কামরুন মালেক, পিডিজি লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, পিডিজি লায়ন নাজমুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সকল সেবা কার্যক্রম অন্যান্য ক্লাবের জন্য অনুকরণীয়। তিনি বলেন, লায়নিজমে সংস্কারের মাধ্যমে সেবার গুণগত মান বাড়াতে হবে। এ ক্ষেত্রে লায়নিজমের বিদ্যাপীঠ হিসেবে লায়ন্স ক্লাব অব চিটাগংকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি নতুন কমিটির জন্য শুভকামনা জানান। বিগত দিনের ন্যায় তিনি জেলা গভর্নর পিডিজিদের সহযোগিতা কামনা করেন।
প্রথম পর্বের সভাপতি ছিলেন লায়ন বি কে লালা। তিনি সদ্য নবনিযুক্ত ক্লাব সভাপতি লায়ন রেবেকা নাসরীনকে দায়িত্ব হস্থান্তর করেন। শুভেচ্ছা বক্তব্য দেন, লায়ন রাজিব সিংহ। আরও উপস্থিত ছিলেন ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মোসলেহ উদ্দীন খান, মেম্বারশীপ চেয়ারম্যান লায়ন গোপাল কৃষ্ণ লালা, এলসিআইএফ লায়ন নিশাত ইমরান, লিও অ্যাডভাইজর লায়ন ডা. মেসবাহ উদ্দীন তুহিন। সার্বিক সহযোগিতায় ছিলেন লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও শাহাদাত হোসেন সাইফসহ অন্যরা।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...