শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

প্রাণ প্রকৃতি ও অর্থনীতির স্বার্থে কর্ণফুলী ও ফেনি নদী দখল দূষণমুক্ত করতে হবে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজিত, নদী ও জলাশয় রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, অর্ন্তবর্তী সরকারের বন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান প্রতিটি জেলায় অন্তত একটি নদীকে দখল ও দুষণমুক্ত করার যে ঘোষণা দিয়েছেন তা সময় উপযোগি এবং দেশের প্রাণ প্রকৃতি রক্ষায় অত্যাবশ্যক। দেশের প্রকৃতি রক্ষা করতে হলে নদী ও জলাশয় রক্ষার বিকল্প নাই।
বক্তারা চট্টগ্রাম জেলার কর্ণফুলী এবং ফেনি জেলার ফেনি নদীকে দখল ও দূষণমুক্ত করার সুপারিশ করে বলেন, কর্ণফুলী দেশের অর্থনীতির সঞ্চালক ও নান্দনিক ইতিহাস সংস্কৃতির ধারক। দেশের স্বার্থে এই নদী রক্ষা করা জরুরি। বক্তারা আরও বলেন, ফেনি নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন ও নদী শাসন না থাকায় চলতি মাসের বন্যায় বিস্তৃর্ণ এলাকার ভয়াবহ ক্ষতি হয়েছে।
আজ সোমবার বেলার চট্টগ্রাম কার্যালয়ে চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা ফারমিন এলাহি ইরার সঞ্চালনায় সিনিয়র
সাংবাদিক আলীউর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আলোচনায় অংশ গ্রহন করেন, ক্যাব চট্টগ্রাম এর সভাপতি এস এম নাজের হোসেন,দ্যা বিজনিস স্টান্ডার্ট এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান
ইউসুফ, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী, হালদানদী মৎস্য ব্যবসায়ী কামাল উদ্দিন সওদাগর, হালদার মৎস্য উৎপাদনকারী রোওশনগীর আলম, ফেনী নদী গবেষক ইকবাল হোসনে, রবি করিম প্রমুখ।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...