সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের প্রলোভনে ধর্ষণ, র‌্যাবের হাতে গ্রেফতার আসামি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে এক গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রেজাউল করিম (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
সোমবার (২৩ সেপ্টেম্বর) র‌্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, গতকাল বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন রৌফবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ রেজাউল করিম লালমনিরহাট জেলার হাতিবান্দা থানাধীন দইখাওয়া এলাকার মৃত সিরাজ আলীর ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ভিকটিম (২৬) পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং চট্টগ্রামের বন্দর থানাধীন ২নং মাইলের মাথা এলাকায় বসবাস করে আসছেন। চট্টগ্রাম মহানগরীর সিইপিজেডে ইউনিবুক-৩ গার্মেন্টসে চাকরির সুবাদে মোঃ রেজাউল করিমের সাথে ভিকটিমের পরিচয় হয় এবং পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
রেজাউল করিম ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভিকটিমের বাসস্থানে এসে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে ভিকটিম মোঃ রেজাউল করিমকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে সে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে গত ৩ জুলাই মোঃ রেজাউল করিম ভিকটিমের বাসায় গিয়ে জোরপূর্বক তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং উক্ত ধর্ষণের ঘটনা কাউকে বললে ভিকটিম এবং তার পরিবারের বড় ধরনের ক্ষতি করবে বলে তাকে হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে নগরীর বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও...

সর্বশেষ

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি...

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার

ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয়...

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের উন্নয়ন...

ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে...