বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের স্বপ্নকে লালন করে প্রিমিয়ার ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের স্বপ্নকে লালন করে। প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ সকলপ্রকার সুযোগ-সুবিধা তৈরি করে যেন শিক্ষার্থীরা স্বপ্নপূরণে যোগ্য হয়ে ওঠে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে শিক্ষকরাও আন্তরিকভাবে সচেষ্ট।
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফল ২০২৪ সেমিস্টারে ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে নতুন ভর্তি হওয়া ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা। ২২ সেপ্টেম্বর রবিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব দাঁড়িয়ে আছে বিদ্যুতের উপর এবং দিন দিন এই ক্ষেত্রটির সম্পসারিত হচ্ছে। তাই ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের কর্মপরিসরও বাড়ছে প্রতিনিয়ত। ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়াররা তাই আমাদের দেশ গড়ার অন্যতম শক্তি। তাই মানুষের নানান সমস্যা ও সঙ্কট কাটিয়ে উঠতে সহায়তা করবে এমন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে আগামীর প্রকৌশলীদের।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার ও সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ বলেন, একাডেমিক জ্ঞানের পাশাপাশি অবশ্যই নিজেদের স্কিল তৈরি করতে হবে। কর্মক্ষেত্রে প্রবেশাধিকার দেয় সিজিপিএ, কিন্তু টিকে থাকার জন্য প্রায়োগিক দক্ষতা এবং সফট স্কিল জরুরি। তাই, শুধুমাত্র সিজিপিএ অর্জনের দিকে মনোনিবেশ করলে হবে না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় স্বাধীনতা উপভোগের স্থান হলেও এখানে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। শিক্ষার উপযোগী পরিবেশ ও সুশৃঙ্খল ক্যাম্পাস বজায় রাখতে এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোড অব কন্ডাক্ট আছে, যা শিক্ষার্থীদের মেনে চলতে হবে। নিয়মিত সেশন নেয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে এ সংক্রান্ত সচেতনতা শিক্ষার্থীদের মাঝে গড়ে তোলা হয়।
বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপদ্ধতি ও অফিস কার্যক্রম কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে ধারণা দেয়া হয় অনুষ্ঠানে। পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটি হিসেবে বিভিন্ন ক্লাবের কার্যক্রম নিয়েও নবীনদের ধারণা দেওয়া হয়। এসময় IEEE-এর স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি মো. মহিউদ্দিন, রোবটিক্স ক্লাবের টেকনিকাল সেক্রেটারি নাজিয়া সুলতানা ও প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি-এর সদ্য সাবেক সভাপতি সাকিব হোসেন তাদের স্বীয় ক্লাবগুলোর কার্যক্রম ও অর্জন নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...