সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে আহলে সুন্নাতের বিশাল প্রতিবাদ সমাবেশ

ফরহাদাবাদ দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত

মসজিদ-মাজারে হামলাকারীদের গ্রেফতারের দাবী

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফরহাদাবাদ দরবার শরীফ শাহী ময়দানে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল গত ১৭রবিউল আউয়াল, ২১সেপ্টেম্বর, ২০২৪ইং রোজ শনিবার অনুষ্ঠিত হয়।

মাহফিলের কর্মসূচী ছিল পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান, হাদিয়া জবেহ, পবিত্র খতমে আসমাউল হোসনা ও আসমাউর রাসুল (দ:)’র আখেরী মোনাজাত, ইসলামী কুইজ ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার বিতরন, মিলাদ মাহফিল, সর্বশেষ আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ। এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুর্শিদে বরহক আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী (ম:)। আলোচনায় অংশগ্রহন করেন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, পীরে ত্বরিকত আল্লামা হাফেজ শাহ আলম নঈমী আল ফরহাদাবাদী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্রীয় মহাসচিব জনাব নাজমুল হাসান মাহমুদ শিমুল, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি ফরিদুল আলম রেজভী, অনলবর্ষী বক্তা মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, মাওলানা জাফর উদ্দিন কামালি ফরহাদাবাদী, তরুন বক্তা মাওলানা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী আল চিশতি প্রমুখ।

জনাব মুহাম্মদ আমিনুর হোসেন ও মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পোমরা সৈয়দ বাড়ী দরবার শরীফ কমপ্লেক্স সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মেজবাহ উদ্দিন শওকত, ফরিদ ভান্ডার দরবারের শাহজাদা মুহাম্মদ গোলাম ফারুক চৌধুরী, হাশেমী দরবারের শাহজাদা মাওলানা কাজী নঈম উদ্দিন হাশেমী ফরহাদাবাদী, জনাব সৈয়দ পারশেদ বিন আনোয়ার, মাওলানা মুহাম্মদ ইয়াছিন মাদানী, হযরত মাওলানা মুহাম্মদ তফাজ্জল হোসাইন চৌধুরী, মাওলানা আবু তৈয়ব আশরাফী ফরহাদাবাদী, মাওলানা সোলাইমান ভাণ্ডারী ফরহাদাবাদী, মাওলানা সৈয়দ তানজিদ হোসাইন, মাওলানা মুহাম্মদ শাহাদাৎ হোসাইন মাইজভাণ্ডারী, জনাব মুহাম্মদ এডভোকেট আবদুল্লাহ ইকবাল, জনাব মুহাম্মদ এডভোকেট মনজুর হোসাইন, জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন, জনাব মুহাম্মদ শামসুল আলম সওদাগর, মোহাম্মদ নাজিম সওদাগর, সৈয়দ মুজিবুল হক টুটুল, মুহাম্মদ নুরুন নবী স্বপন, জনাব মুহাম্মদ হান্নান তালুকদার।

এই বিভাগের সব খবর

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩২৭ রানের রেকর্ড সংগ্রহ গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে...

স্বামীকে নির্দোষ দাবি করলেন গ্রেপ্তার এসপি জাহাঙ্গীরের স্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নির্দোষ দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আকতার। তাঁর অভিযোগ, স্বামী...

চট্টগ্রামের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার...

সর্বশেষ

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা...

স্বামীকে নির্দোষ দাবি করলেন গ্রেপ্তার এসপি জাহাঙ্গীরের স্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ...

চট্টগ্রামের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা...

রাঙ্গুনিয়ায় ৩টি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি)...