রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ইরান : রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইরান ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর ঢাকার তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে আজ রোববার ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি এ আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারকে ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার কথা জানান। তিনি ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ইরানের আগ্রহকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ইরানকে ধন্যবাদ জানান।

এই বিভাগের সব খবর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। তিনি বলেন, জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মজুতের পাশাপাশি সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ ব্যবস্থাপনা...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের...

সর্বশেষ

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত...

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প...

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে...

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট...

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি মাঠ পর্যায়ে...