রবিবার, ১৪ জুন ২০২৬

রাঙ্গামাটির পরিস্থিতি স্বাভাবিক থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ রোববার বেলা ১১টায় রাঙ্গামাটি শহরে ১৪৪ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসক বাসসকে জানান, বর্তমানে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় অনাকাঙ্খিত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা, প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন। এ সময় সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন বাসসকে জানান, গত ২০ তারিখে রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় দু’টি মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে সহিংসতায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
সংঘর্ষের পর গত শুক্রবার রাত থেকেই সেনাবাহিনী, পুলিশ, বিজিবির অতিরিক্ত টহলদল শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে টহল দিচ্ছে।
অপরদিকে আজ বিকেলে প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...