শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম জেলা ইউনিটের সাথে যুব রেড ক্রিসেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্যদের সাথে যুব স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় সভা যুব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে জেলা ইউনিটের নেতৃবৃন্দ সেচ্ছাসেবীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। জেলা ইউনিটের আওতাধীন প্রত্যেক উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে দলগঠন ও যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমের প্রসারের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে। সমসাময়িক বন্যা পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করেন এবং চলমান কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানান। উক্ত সমন্বয় সভা যুব প্রধান কৃষ্ণ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সেক্রেটারি মো: আসলাম খান,কার্যকরী পর্ষদ সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল। আরো উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদ সদস্য ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

এ প্রসঙ্গে জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের পাশাপাশি শিক্ষাচর্চায় ও মনোনিবেশ করার আহবান । তিনি সেচ্ছাসেবীদের মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে জানান। তিনি আরো বলেন স্বেচ্ছাসেবীদের যেকোনো সাহায্য সহযোগিতা প্রদানে জেলা ইউনিট বদ্ধপরিকর।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...