রবিবার, ১৬ আগস্ট ২০২৬

 মসজিদ-মাজারে হামলা করে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়

ফটিকছড়িতে আহলে সুন্নাতের বিশাল প্রতিবাদ সমাবেশ

মসজিদ-মাজারে হামলাকারীদের গ্রেফতারের দাবী

ফটিকছড়ি প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

 ফটিকছড়িতে আহলে সুন্নাতওয়াল জমাতের বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, যুগে যুগে ইসলাম ধর্ম প্রচারে পীর দরবেশ আউলিয়া কেরাম এই উপমহা দেশে এসেছেন। যুগে যুগে এই সব পীর আউলিয়া কেরামের মাজার দরগাহ মুসলিমসহ সকল জাতির মানুষ জেয়ারত পড়ে। বিপদগ্রস্থ মানুষ পীর আউলিয়ার দরবারে প্রশান্তি খুঁজে। যুগে যুগে এই সব পীরদের নামে মসজিদ, মাদ্রাসা গড়ে উঠেছে। সেখানে থেকে ইসলামের শান্তির বানী প্রচার হয়। সে সব মসজিদ-মাদ্রাসা -মাজারে সরকার পরিবর্তণের পর একদল দুষ্কৃতিকারী হামলা করছে প্রকাশ্যে ঘোষনা দিয়ে। এমনকি অনেক স্থানে অগ্নি সংযোগও করেছে।এভাবে মসজিদ-মাদ্রাসা-মাজারে হামলা করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়।

বক্তারা অবিলম্বে এসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান। শনিবার বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামা’আত লিয়াঁজো কমিটি ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে মসজিদ-মাজার-মাদ্রাসায় হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মসিউদ্দৌলা (মাঃজিঃআ)।

আল্লামা হোসাইন আহম্মদ ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আব্দুল শাকুর আনসারী, আল্লামা এনাম রেজা কাদেরী, আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক হাফেজ হেলাল উদ্দিন, আবু আহমেদ সওদাগর, অধ্যক্ষ সৈয়দ হাফেজ আহমেদ,জননেতা মাওলানা এম আবুল মনচুর, এম ফরিদুল আলম, মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী, মাওলানা কাজী ওমর ফারুক আজমী, মাওলানা জাফর কামালী, সচিব মাষ্টার নোমানুর রশিদ, যুগ্ম মহা সচিব শহিদুল্লা কায়সার, মাষ্টার আবু হানিফ রিপন, এস এম নাছির উদ্দিন, অর্থ সচিব এস এম মফিজুর রহমান প্রমুখ। প্রতিবাদ সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নানুপুর বাজার, আজাদী বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...