শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বোয়ালখালী ব্লাড ডোনার পরিবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন

বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী ব্লাড ডোনার পরিবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসার মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বোয়ালখালী ব্লাড ডোনার পরিবারের (সংগঠন) প্রতিষ্ঠাতা পরিচালক এস এ রাসেল। প্রতিষ্ঠাতা পরিচালক ইলিয়াস খানের সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের  প্রতিষ্ঠাতা পরিচালক মো. শহীদুল ইসলাম, সোহেল রানা, মো. রিপন, মো. ইলিয়াস (রানা),  মো. আশিক, মো. সুমন। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মো. রাকিব,মো. আক্কাস, নূর মোহাম্মদ বাপ্পি,মো. পারভেজ,মো. জামাল,মো. মনজুর,মো. রোহান,মো. সবুজ ও মো. মিনহাজসহ মাদ্রাসার ছাত্র ও এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ। মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন  খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আব্দুল করিম আলকাদেরী মাঃজিঃআ (ছোট হুজুর)। সাথে ছিলেন অত্র মাদারাসার আরবী প্রভাষক মাহবুব আলম আলকাদেরী ও হাফেজ মো. সাইমন।

মাহফিলে বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন করা সকল ধর্মপ্রাণ মুসলিমদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কারণ মুহাম্মদ (দঃ) না হলে আমরাও হতাম না। তাঁর উসিলায় আমাদের সৃষ্টি। বক্তারা আরো বলেন মানব দেহে যে রক্ত রয়েছে তা পৃথিবীর কোন মেশিন তৈরি করতে পারে না। এটি আমাদের প্রতি সৃষ্টিকর্তার দয়া। এক ফোঁটা রক্তের জন্য মানুষ হাহাকার করে। কারো বিপদের মুহুর্তে কেউ রক্ত উপহার দিলে তার দোয়া কোন সন্দেহ ছাড়ায় আল্লাহ্’র দরবারে কবুল হবে। অনেকে বলে থাকেন রক্ত দান করা। তবে এটি দান নয় বরং উপহার। দান সৃষ্টিকর্তায় করতে পারে কোন মানুষ নয়। সৃষ্টিকর্তা আমাদের রক্ত দান করেছেন আর আমরা তা অন্যজনকে উপহার দিব। তাতেই মহান আল্লাহ্ রব্বুল আলমিন খুশি হবেন। মাহফিল শেষে মাদ্রাসার ছাত্র ও এলাকাবাসীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...