মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে সবজিসহ নিত্য ভোগ্য পন্যের বাজার অস্হির, সব কিছুর দাম নাগালের বাইরে 

বশির আলমামুন
বন্দর নগরী চট্টগ্রামের সবজির বাজারে একের পর এক বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে এসব পণ্যের দাম।
সরকার ডিম খুচরা পর্যায়ে প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সা দরে নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি হালি।
আজ সকালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, চকবাজার, কাজীর দেউড়ি কাঁচাবাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।
বাজারে প্রতি কেজি সোনালী মুরগি ২৭০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা, দেশি মুরগি ৫৫০ টাকা, দেশি হাঁস ৬৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এছাড়াও প্রতি কেজি বেগুন ১০০ টাকা, সিম ২০০ টাকা, শসা ৬০-৮০ টাকা, করলা ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা ও কাঁকরোল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে লাউ প্রতি পিস ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৭০ টাকা ও মাঝারি সাইজের লেবুর হালি ৫০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ ১১৫ থেকে ১২৫ টাকা, আলু ৬০ টাকা, আদা ৩০০ টাকা ও রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বহদ্দারহাট কাঁচা বাজারে  বাজার করতে আাসা চাঁদগাঁও এলাকার বাসিন্দা ওবাইদুল হক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের এমন উর্ধ্বমুখীতায় আমরা খুবই হতাশ। সিন্ডিকেটের অবসান হলেও জিনিসপত্রের দাম কমছে না।
তিনি বলেন, সরকার তো পরিবর্তন হলো কিন্তু এর কোনো প্রভাব এখানে দেখতে পাচ্ছি না। আগে যা ছিল, এখনো তা-ই আছে।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...