বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

অন্তর্বর্তী সরকার বর্তমান পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে এগোবে না : ওয়াহিদউদ্দিন

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকার আজ এক গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে যে, তারা বর্তমান ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে অগ্রসর হবে না। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটির (একনেক) সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করছি। আমরা এখনই এটা নিয়ে ভাবছি না’।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা আজ অনুষ্ঠিত হয়।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশের অর্থনীতি নিয়ে নতুন চিন্তাভাবনার পাশাপাশি অর্থের উৎস অনুসন্ধানের জন্য সরকার সম্প্রতি একটি টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্স তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি। তবে তিনি বলেন, সরকার টাস্কফোর্স রিপোর্টের জন্য অপেক্ষা করবে না। তিনি বলেন, ‘আমাদের এর জন্য অপেক্ষা করতে হবে না, আমরা দ্রুত বাস্তবায়নের জন্য কিছু নতুন প্রকল্প প্রস্তুত করছি।’
বিগত বছরগুলোতে দেশ বেশ কিছু অবকাঠামো নির্মাণ প্রকল্প প্রত্যক্ষ করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “কিন্তু, মানবসম্পদ বিশেষ করে শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। সুতরাং, এই বিষয়ে আমাদের খুব দ্রুত কিছু করতে হবে।”
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিতের বিষয়ে জানতে চাইলে ড. ওয়াহিদউদ্দিন বলেন, বাস্তবে অর্থ মন্ত্রণালয় প্রণীত জাতীয় বাজেটের সঙ্গে এই পরিকল্পনার কোনো মিল নেই। তিনি বলেন,‘এটি নতুন করে পরিকল্পনা স্থগিত করার বিষয় নয়, কারণ এটি ইতিমধ্যেই স্থগিত রয়েছে।’
নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে স্পষ্টতই পরবর্তী রাজনৈতিক সরকার তাদের পছন্দ অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করবে সম্ভবত বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের বা উন্নত দেশে পরিণত করার জন্য… আমরা কোনো বড় রাজনৈতিক পদক্ষেপ নেব না ।’ তিনি বলেন, ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা এমন একটি দলিল, যা রাজনৈতিক সরকারের নির্দেশনা এবং দর্শনকে অন্তর্ভুক্ত করে, যেটা আমাদের উচিত নয়..।’
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন একনেক সভায় ২০২০ সালের ২৯ ডিসেম্বর অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (জুলাই ২০২০-জুন ২০২৫) অনুমোদিত হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার পর, এটি ‘বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ বাস্তবায়নের প্রথম নথি হিসেবে কাজ করছে। ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা একটি সুবিশাল নীতি এবং কৌশলগত নথি, যা সপ্তম পঞ্চবার্ষিক পরির্কপনায় করা অগ্রগতির মূল্যায়ন থেকে শুরু করে পরিমাণগত এবং গুণগত লক্ষ্য অর্জনের জন্য সামষ্টিক অর্থনৈতিক কাঠামো এবং খাতওয়ারী সুনির্দিষ্ট কৌশলগুলোর মধ্যে বিস্তৃত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে উপজেলা ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তিসহ সকল অনিয়মের প্রতিবাদে ও স্বাস্থ্য সেবার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ ইসলামী...

বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা

ইরান ইস্যু, বাণিজ্য ও তাইওয়ান পরিস্থিতির মতো জটিল সব অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে বেইজিংয়ে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বন্দরনগরী চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার...

সর্বশেষ

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে উপজেলা ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা,...

বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা

ইরান ইস্যু, বাণিজ্য ও তাইওয়ান পরিস্থিতির মতো জটিল সব...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বন্দরনগরী চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...