শনিবার, ২৭ জুন ২০২৬

বিদ্রোহী ও বহিষ্কৃত চেয়ারম্যান ঘনিষ্ঠদের বাঁধাদান

পণ্ড হয়ে গেলো গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার আয়োজন

- Advertisement -
Single page 1st Paragraph

বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আলহাজ্ব জসিম উদদীন আহমেদ এর পক্ষে কাজ করায় নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী ফজর আলী ও তাঁর একান্ত ঘনিষ্ঠজন সাবেক থানা আওয়ামী লীগ নেতা নাজির ফকির গংদের প্রত্যক্ষ ও পরোক্ষ বাঁধা, প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে নারায়ণগঞ্জ সদর থানা এলাকার গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ব ঘোষিত আজকের দোয়া ও ইফতার আয়োজন স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আয়োজকগণ।

সরেজমিনে গিয়ে জানা গেছে, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ এবিএম আজহারুল ইসলাম তাঁর মেয়াদকালের গত একুশ বছরের করোনাকালীন দুই বছর বাদে প্রতি বছরই নিজের ও কয়েকজন নেতার সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিলের আয়োজন করে আসছেন।প্রত্যেক বছরই সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বড় আয়োজনটি করে থাকেন। সেই ধারাবাহিকতায় আট দিন আগে থেকে স্থানীয় সর্বজন শ্রদ্ধেয় আওয়ামীলীগ নেতা মরহুম শাহাবুদ্দিন মন্ডল এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজনের কথা জেলা,মহানগর ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী সমর্থকদের নিকট বিভিন্ন মাধ্যমে জানিয়ে অনুষ্ঠান আয়োজনের সব কাজ গুছিয়ে আনতে নেতাকর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন,তখনই খবর আসে স্কুল পরিচালনায় ও নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে গঠিত আহবায়ক কমিটির লিখিত অনুমোদন নিয়ে অনুষ্ঠানের জন্য প্যান্ডেল তৈরী করতে ডেকোরেটরের লোকজন কাজ শুরু করতেই নাজির ফকির, আনু ফকির,৫ নং ওয়ার্ড সদস্য রফিক মেম্বার এসে বাঁশ উপরে ফেলে প্যান্ডেল তৈরীতে বাঁধা প্রদান করেন।যা রীতিমতো অবিশ্বাস্য ও কল্পনাতীত ছিলো সকল মহলের নিকট।অবশেষে গতকাল ফেসবুকে নিজের আইডিতে তিনি এলাকায় শান্তি বজায় রাখতে আজকের ইফতার আয়োজন স্থগিত ঘোষণা করে একটি পোস্ট দেন।এই প্রতিবেদককে এবিএম আজহারুল ইসলাম স্কুল কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখিয়ে বলেন,প্রথম দাওয়াত কার্ডটি আমি চেয়ারম্যান ফজর আলী সাহেবকে দিয়ে স্কুলের অডিটোরিয়াম বরাদ্দ চাইলে তিনি আহবায়ক কমিটির সদস্য প্রধান শিক্ষককে মাঠের পারমিশন দিয়ে দিতে বলেন।আমি সেটা মেনে নিয়ে সংলগ্ন প্রাইমারী স্কুলের পরিচালনা কমিটির অনুমতিও নেই।গতকাল যখন ডেকোরেটরের লোকজন প্যান্ডেলের কাজ করতে মাঠে যায়,তখনই উল্লেখিত তিনজন বাঁশ উপরে ফেলে দেন।নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করা অন্যায় হয়ে থাকলে সেটা যে ইফতার মাহফিলের মতো একটি ধর্মীয় আয়োজনে বাঁধা হয়ে দাঁড়াবে তা ছিলো কল্পনার অতীত। তাঁর উপর জেলার সভাপতি আবদুল হাই ভাই প্রধান অতিথি হিসেবে থাকবেন বলেছিলেন।আর এটা পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার আয়োজন। কোন মুসলিম এতে বাঁধা দেবে এটা কি ভাবা যায়? আসলে বিগত ইউপি নির্বাচনে নেত্রীর নির্দেশ মতো নৌকার পক্ষে কাজ করার জন্য তাঁরা নির্বাচন পরবর্তী সময় থেকেই প্রতিশোধ পরায়ন মনোভাব পোষণ করছেন।এজন্য আমাদের কোন কিছুতেই তাঁরা নীরব থাকবেনা।নিয়তির কি নির্মম পরিহাস,আজ রাষ্ট্র ক্ষমতায় আওয়ামীলীগ, অথচ আওয়ামীলীগের ইফতার মাহফিল পন্ড হয়ে যায় এইসব নাজির গং দের জন্য। ইউনিয়ন আওয়ামীলীগের কয়েকজন ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা ওঁদের ভয়ে কি পালিয়ে এলাম?এই প্রশ্নের উত্তরে এবিএম আজহারুল ইসলাম বলেন,না পালিয়ে আসিনি।ভোটের পর অনেক রক্ত ঝরেছে,আর কোন নেতাকর্মী সমর্থকদের রক্ত ঝরুক এটা চাইনি বলেই স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছি। আজকের ইফতার মাহফিলে বাঁধা প্রদান পুরো শহরে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।এমনকি স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও এই ঘটনার নিন্দা জানান। এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় অভিযুক্ত নাজির ফকিরের।তিনি বলেন, আমি স্কুলের দাতা সদস্য।থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অথচ ইফতার মাহফিলের খবর আমিই জানিনা।বুঝে নেন এটা কোন পার্টি।আসলে স্কুলে পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের কথা ভেবে তাঁদের অন্য জায়গায় পেন্ডেল করতে বলা হয়েছিলো। এই প্রতিবেদক তখন চেয়ারম্যান কর্তৃক লিখিত অনুমতির কথা বললে তিনি বলেন, চেয়ারম্যান সাহেব না জেনে পারমিশন দিয়েছেন। আমরা গিয়ে তাঁকে বলেছি,স্কুলে কোন দলাদলি ঠিক হচ্ছেনা।তখন উনি আমাদের অনুমতি বাতিলের কথা জানিয়ে দিতে বলেন।আমিও না,অন্যরা একটা বাঁশ তুলে কাজ বন্ধ করতে বলেছে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, সদর থানা আওয়ামীলীগের কোন কমিটি নেই।দুই বছর আগে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলেও গত নির্বাচনে দল বিরোধী অবস্থান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বহিষ্কার হন।আর নাজির ফকির গত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।গত নির্বাচনে আওয়ামীলীগ ও নৌকা বিরোধী বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি।

 

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...