রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মুনিরীয়ার দুইটি এবাদতখানা ভাঙচুর : রাউজানে যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান থানার আলোচিত ও চাঞ্চল্যকর মুনিরীয়া যুব তাবলীগের দু’টি এবাদতখানা ভাংচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত ৩ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর চট্টগ্রাম ইউনিট।
মামলার উদ্ধৃতি দিয়ে র‌্যাব-৭ আজ জানায়, ২০১৯ সালের ১৯ ও ৩০ এপ্রিল সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এবং অপরাপর লোকজনের নির্দেশ ও সরাসরি ইন্ধনে আনোয়ার হোসেনসহ ৭০-৭৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুনিরীয়া যুব তাবলীগ কমিটি, বাংলাদেশ-এর চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ২০৪ নং ফকিরটিলা শাখা ও ১০৩ নং দলইনগর-নোয়াজিষপুর শাখার এবাদতখানায় ভাংচুর করে। ভাংচুর করার সময় প্রতিষ্ঠান দু’টির লোকজন বাধা দিলে নাশকতাকারীরা তাদের গালাগাল এবং মারধর করে।
এছাড়াও, প্রতিষ্ঠান দু’টির কয়েকটি ভবন, আসবাবপত্র এবং দোকানপাট ভাংচুর করে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ১০৩ নং শাখার সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন বাদী হয়ে একই বছরের ৩০ এপ্রিল এবং ২০৪ নং শাখার সহ-সভাপতি মো.জোহেল উদ্দীন বাদী হয়ে ১৯ এপ্রিল রাউজান থানায় পৃথক মামলা দায়ের করেন।
র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উল্লেখিত মামলাসমূহের আসামি আনোয়ার হোসেন রাউজান থানাধীন গহিরা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে আসামি, রাউজান কাগতিয়া গোলজার পাড়ার হবল হোসেনের পুত্র আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এছাড়াও সে রাউজান থানায় প্রবেশ করে গুরুত্বপূর্ণ মালামাল ভাংচুর, অস্ত্র-গোলাবারুদ লুট, পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি বলেও জানা যায়।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...