সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শাহরিয়ার কবির ও নূরুল ইসলাম সুজন গ্রেফতার

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টাম-লীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির এবং সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও থানা পুলিশ শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেছেন, শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ও তেজগাঁও থানার পুলিশ। এ বিষয়ে আমাকে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ীসহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। এছাড়া মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।
এরআগে সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপি’র ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা রয়েছে। সেই মামলায়
তাকে গ্রেপ্তার করা হয়েছে। নূরুল ইসলাম সুজন ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি রেলমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

এই বিভাগের সব খবর

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে  সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারি মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য...

সর্বশেষ

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম...

সিনিয়র সাংবাদিক সুলতান আহমদ আশরাফী আর নেই

দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী...

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল...

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের...