রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) পালিত

রফিক তালুকদার,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক পরিচালিত মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ.)’র অনুমতিক্রমে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) উদযাপন উপলক্ষে এক জশ্নে জুলুস, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৬ সেপ্টেম্বর, রোজ সোমবার সকাল ৮ টায় মাদ্রাসা ময়দান হতে জশ্নে জুলুস আরম্ভ হয়ে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারসমূহ জেয়ারত ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হন। বেলা ১১টায় মাদ্রাসা ক্যাম্পাস-২ (উম্মুল আশেকীন মুনাওয়ার বেগম এতিমখানা ও হেফজখানা ভবনে) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম’র সভাপতিত্বে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) স্মারক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। মাওলানা মুহাম্মদ জাহেদ উদ্দিন ও মাওলানা মুহাম্মদ কাইছার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজাম উদ্দিন জামী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝতঐগ ট্রাস্ট’র শিক্ষা বিভাগ তদারকি সেলের সদস্য এবং জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আবু মোহাম্মদ, স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুইনুদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন, মাদ্রাসার আরবি মুদাররিস মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন, ক্বারী মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ ওয়াহিদুর রহমান। বক্তারা বলেন, পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)-এর শিক্ষা হল মদিনা সনদের আলোকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবজাতির বাসস্থান, শিক্ষা, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক অধিকারসহ সকল মানবীয় অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করা। কারো বিশ্বাস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপর সকল প্রকার হিংসাত্মক কার্যক্রম পরিহার করে সবার মাঝে ইসলামের শান্তির বার্তা পৌছে দেওয়ার প্রতি আলোচকরা গুরুত্বারোপ করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, মাদ্রাসা গভার্ণিং বডির সদস্য জনাবা শাহনাজ খানম, রোসাংগিরী ১নং ওয়ার্ডের মেম্বার জনাব শেখ আশরাফ আলী বাবু, বিশিষ্ট সাংবাদিক জনাব বলাই আচার্য, জনাব মুহাম্মদ ফরুক, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী এবং উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সকল শিক্ষকমণ্ডলী।

সকাল ৮ টায় পবিত্র কুরআন খতম এবং মিলাদ কিয়ামের মাধ্যমে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)-এর কার্যক্রম শুরু হয়। পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আয়োজিত হামদ, না’তে রাসূল, মাইজভাণ্ডারী কালাম, উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুুষ্ঠান সমাপ্ত হয়।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...