শুক্রবার, ২৬ জুন ২০২৬

শাহবাজের মন্ত্রিসভায় পাঁচ নারী

- Advertisement -
Single page 1st Paragraph

এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিজের মন্ত্রিসভা সাজিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিস্তর টালবাহানার পরে গতকাল শপথ নিয়েছেন সদ্যগঠিত সেই মন্ত্রিসভার সদস্যরা। আর সেখানে যথেষ্ট চমক রেখেছেন পিএমএল-এন প্রধান শরিফ। তার মন্ত্রিসভা এখন আলো করছেন পাঁচ নারী সদস্য, যা নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম শোরগোল পড়ে গেছে।

সদ্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভায় নারীরা তেমন গুরুত্ব পাননি। কিন্তু শাহবাজ ব্যতিক্রমী। নিজের মন্ত্রিসভায় পাঁচ নারীকে গুরুত্বপূর্ণ পদে রেখেছেন তিনি। এরা হলেন- শেরি রহমান, হিনা রব্বানি খার, সাজিয়া মারি, মরিয়ম ঔরঙ্গজেব এবং আয়েশা গউস পাশা।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান তথা বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি এ মন্ত্রিসভায় আপাতত কোনও পদ পাননি। তবে পাক সংবাদমাধ্যমগুলোতে জল্পনা চলছিল পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বিলাওয়াল। শাহবাজ আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয়টি নিজের কাছেই রেখেছেন। আর সেই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রাক্তন পাক পররাষ্ট্রমন্ত্রী তথা পিপিপি নেত্রী হিনা রব্বানি খারকে।

কূটনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, ভবিষ্যতে হিনার দলের চেয়ারম্যান, অর্থাৎ বিলাবলকেই পররাষ্ট্রমন্ত্রীর আসনে বসাতে পারেন শাহবাজ। তবে তার আগে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের তল নিজে মাপতে চাইছেন শাহবাজ। তাই আপাতত প্রতিমন্ত্রী হিসেবে রেখেছেন এ মন্ত্রণালয়ের অভিজ্ঞতা রয়েছে এমন এক নেত্রীকে।

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের প্রাক্তন দূত শেরি রহমানকেও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ পদ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন শাহবাজ। ইমরান খানের আমলে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার দলের জারতাজ গুল। কিন্তু তিনি ততটা গুরুত্ব দিয়ে সেই মন্ত্রণালয়ের দেখভাল করতে পারেননি বলে অভিযোগ ওঠে। এক এক সময়ে পরিবেশ সংক্রান্ত নানা বিতর্কিত কথা বলে সংবাদের শিরোনামে থেকেছেন গুল। অথচ পাকিস্তানের বিরোধী দলগুলোর অভিযোগ, কোনও ক্ষেত্রেই পরিবেশকে গুরুত্ব দিতে চাননি তিনি। উল্টো দিকে, যুক্তরাষ্ট্রে পাক দূত হিসেবে শেরির কর্মদক্ষতা প্রশংসা কুড়িয়েছিল তার বিরোধী দলগুলোর কাছেও। এবারও তাকে জলবায়ু পরিবর্তন মন্ত্রী করে শাহবাজ বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

পিএমএল-এন নেত্রী মরিয়ম ঔরঙ্গজেবকে তথ্যমন্ত্রীর পদ দিয়েছেন শাহবাজ। বরাবরের স্পষ্টবাদী মরিয়মও নিজের কাজ ভালই সামলাতে পারবেন বলে মনে করা হচ্ছে। মন্ত্রিসভায় আরও দুই নারী মুখ হলেন- পিপিপি-র নেত্রী সাজিয়া মারি এবং পিএমএল-এনের আয়েশা গউস পাশা। এরা দু’জনেই প্রথমবারের মতো পাকিস্তানের মন্ত্রী হলেন। সাজিয়াকে বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি)-এর মন্ত্রণালয় এবং আয়েশাকে অর্থ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...