রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ পৌরসভার উদ্যোগে ময়লা আবর্জনা সংরক্ষণ ও অপসারণে উপকরণ বিতরণ

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে ময়লা আবর্জনা সংরক্ষন ও অপসারণের লক্ষে বিভিন্ন প্রকার উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপকরণ বিতরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি তাসফিক সিগবাত উল্ল্যাহ।সন্দ্বীপ পৌরসভায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার ও বিতরনের জন্য ক্রয় করা হয়েছে তা হলো ময়লা অপসারনের জন্য ১০ টি ভ্যান গাড়ি, স্থানীয় বাজার, স্কুল,কলেজ অফিস আদালতে বিতরনের জন্য বড় ৪শ টি ডাস্টভিন ও বাসা বাড়িতে বিতরনের জন্য ৪ হাজার ছোট ডাস্টবিন।পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই ডাস্টবিন গুলো বিতরণ করা হবে।

১৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় সন্দ্বীপ পৌরসভা মার্কেটে উক্ত ডিভাইস বিতরন অনুষ্ঠানে উদ্বোধনী ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি তাসফিক সিগবাত উল্ল্যাহ।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আলীম,বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন,পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাঈন উদ্দিন উপ-সহকারী পৌর প্রকৌশলী মোর্শেদ আলম ও মোঃ রবিউল আলম,পৌরসভা বাজার কমিটির সভাপতি মো:আকতার হোসেন,সাধারণ সম্পাদক মো:আলী বাহাদুর সোহাগ,সিনিয়র সহ সভাপতি সাহাদাত হোসেন লিটন ও সহ সভাপতি ইসমাইল হোসেন।বক্তব্যে পৌর প্রশাসক তাসফিক সিগবাত উল্যাহ বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হলে সবাই ব্যাক্তিগত পর্যায় থেকে সচেতন হতে হবে, নিজের ঘর, দোকান পাট ইত্যাদি নিজে পরিষ্কার করে, নিজের ব্যবহৃত বর্জ্য নিদ্দিষ্ট স্থানে বা আমাদের দেওয়া ডিভাইসে সংরক্ষণ করবেন। তারপর আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা সেটি সঠিক স্থানে ফেলে দেবে তাদের ভ্যানের মাধ্যমে। তাহলে আমরা সকলে সুস্থ ও রোগমুক্ত থাকবো,পরিবেশ দূষণ রোধ হবে। তবেই আমরা একটি পরিচ্ছন্ন পৌরসভা উপহার দিতে পারবো।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...